তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের একটি আবাসিক হোটেল থেকে গত রোববার রাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামের একজন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীর (২৫) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে।পুলিশ জানায়, জাহাঙ্গীর নগরের বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে লোকজনকে হুমকি দিয়ে চাঁদাবাজি এবং নানা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। এর আগেও পুলিশ তাঁকে বিভিন্ন অভিযোগে দুবার গ্রেপ্তার করেছিল।