তরুণীসহ আটক, পরে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ভূঁইয়াপাড়া এলাকার বজলুর রহমান ওরফে হাজি রিপনকে এক তরুণীসহ গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে ফৌজদারি কার্যবিধির ২৯০ ধারায় আদালতে পাঠানোয় গতকাল দুজনই জামিন পান।বজলুর রহমানের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেনের আদালত রিপন ও ওই তরুণীর জামিন মঞ্জুর করেন। আদালতে বজলুর রহমান জানান, পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে আদালতে হাজির করেছে। তিনি বলেন, একজন পারলার মালিকের বাসায় জন্মনিবন্ধনের কাগজ দিতে গেলে তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করে পুলিশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার ভূঁইয়াপাড়ার ড্রিম ওয়ার্ল্ড নামক একটি বিউটি পারলারের মালিকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী গত সোমবার বজলুর রহমানকে আটক করে পুলিশে দেয়। গতকাল দুপুরে তাঁদের দুজনকে দণ্ডবিধির ২৯০ ধারায় আদালতে হাজির করা হয়।পুলিশ জানায়, এলাকাবাসী অভিযোগ করেছে, বজলুর রহমান ও তাঁর সহযোগীরা প্রায়ই ওই পারলারে যাতায়াত করতেন। সেখানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও পরিবহন চাঁদাবাজ বজলুর সহায়তায় নারী ও মাদক ব্যবসা হতো। সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ সারাহ্ বেগম কবরীও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ করেন, বজলুর রহমান ফতুল্লার পঞ্চবটীতে সিটি করপোরেশনের ট্রাক টার্মিনালে মাদক মজুত করে ব্যবসা করেন।