তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক কিশোরীকে (১২) যৌন হয়রানির দায়ে জসিম মুন্সী (২০) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ইউএনও শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ সাজা দেন। জসিম মুন্সীর বাড়ি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মধ্য কৈখালী গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মেয়েটি দক্ষিণ কৈখালী গ্রাম থেকে বাড়িতে যাচ্ছিল। পথে জসিম মুন্সী মেয়েটিকে জোর করে সড়কের পাশে একটি বাগানে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে জসিমকে আটক করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।