প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বুধবার দুপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া তরুণের নাম জাকির হোসেন শেখ (২৩)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কামরুল হাসান ওই সাজা দেন। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রামদিয়া বিএমডিসি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে জাকির হোসেন শেখ উত্ত্যক্ত করতেন। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই দণ্ডাদেশ দেন।