তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় মসজিদে প্রবেশ করে কোরআন অবমাননার অপরাধে মো. কামরুল হাছান ওরফে বাবুল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কাজী শহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। মো. কামরুল হাছান উপজেলার আসাদপুর এলাকার মুন্সিকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে। ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, কামরুল হাছান মাদকাসক্ত। সে আসাদপুরের মুন্সিকান্দির একটি মসজিদে প্রবেশ করে কোরআন অবমাননাসহ মুসল্লিদের মারধর করে। তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।