তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. লিটন মিয়া (২১) নামের এক তরুণকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন গত সোমবার রাতে এ দণ্ড দেন। দণ্ড পাওয়া লিটনের বাড়ি গান্ধিগাঁও গ্রামে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, লিটন প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। সোমবার সন্ধ্যায় তিনি মেয়েটিকে আবার উত্ত্যক্ত করেন। এ ঘটনায় মেয়েটির বাবা ইউএনওর কাছে অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে পুলিশ লিটনকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে দণ্ড দেওয়া হয়। শেরপুর প্রতিনিধি