তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের যুবক ডব্লিউ মোল্লাকে (২৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ রায় দেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকার প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে যৌন হয়রানি করে আসছিল। ওই গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।