তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লক্ষ্মীয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নামা লক্ষ্মীয়া গ্রামের আবু হানিফ নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান এ রায় দেন।