প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বিকেলে দুই নারী পুলিশকে উত্ত্যক্ত করার অভিযোগে আসিফ বিশ্বাস (২০) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম শতরূপা তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আসিফের বাড়ি ফরিদপুরের কামারখালী গ্রামে। শহরের আজাদী ময়দানে দায়িত্ব পালনের সময় দুই নারী পুলিশ সদস্যকে আসিফ উত্ত্যক্ত করেন। তাঁরা বিষয়টি পাশে অবস্থান করা পুলিশের উপপরিদর্শককে অবহিত করলে আসিফকে আটক করা হয়।