প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে কম্পিউটারে অশ্লীল ছবি তৈরি করে মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ছালামত হোসেন ওরফে লালন (২০) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ তাঁকে এই দণ্ড দেন। আদালতের বিচারক জানান, জেলার শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামের ছালামত হোসেন এক স্কুলছাত্রীর ছবি তুলে তা কম্পিউটারের সাহায্যে অশ্লীল ছবিতে পরিণত করে। পরে ওই ছবি সে মুঠোফোনে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর তাকে থানা-পুলিশ আটক করে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়।