তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় যৌন হয়রানির দায়ে ডালিম বিশ্বাস (২৬) নামের এক তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডালিম উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী রিকশাভ্যানে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে সোনাপুর ইউপি ভবনের সামনে থেকে ভ্যানের গতি রোধ করে ডালিম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এ সময় স্থানীয় লোকজন ডালিমকে ধরে ফেলেন। খবর পেয়ে ইউএনও ও পুলিশ ডালিমকে আটক থানায় নিয়ে আসে। পরে নির্বাহী হাকিম বিশ্বাস রাসেল হোসেন ডালিমকে কারাদণ্ড দেন। ফরিদপুর অফিস|