তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কলেজছাত্রীকে (১৮) যৌন হয়রানির দায়ে ভ্রাম্যমাণ আদালত রবিউল প্যাদা (২৩) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। রবিউল দাশপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের বাসিন্দা। বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে রবিউল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে রবিউল তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালান। ছাত্রীটি চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। গতকালই রবিউলকে কারাগারে পাঠানো হয়েছে।