তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে রনজু মিয়া (৩০) নামের এক তরুণকে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, উপজেলা বেড়ের বাড়ি গ্রামের রনজু মিয়া মাদক সেবন করে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। সোমবার বিকেলে পুলিশ তাঁকে নিজ গ্রাম থেকে মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার করে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, রনজু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।