তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে সিরাজগঞ্জে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম শামীম রেজা (২২)। তাঁর বাড়ি সদর উপজেলার শালুভিটা গ্রামে। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সদর থানার উপপরিদর্শক আনিস আহম্মেদ বলেন, গতকাল দুপুরে মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার সময় এলাকাবাসী শামীমকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠান।