তরুণের ছয় মাসের সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বধ্যভূমির অবমাননা করার দায়ে রাসেল পারভেজ (২০) নামে এক তরুণকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. আজাদ জাহান গতকাল শনিবার শহরের একটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এই দণ্ড প্রদান করেন।
দণ্ডিত রাসেল পারভেজ উপজেলার ডাউকী ইউনিয়নের বকসিপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা শহরের জি কে (গঙ্গা-কপোতাক্ষ) খালের পাশে বধ্যভূমিতে স্থাপন করা একটি মূর্তির সঙ্গে রাসেলসহ তিন যুবক আপত্তিকর ভঙ্গিতে ছবি তোলেন। এরপর তা ফেসবুকে আপলোড করেন।