তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার বাসিন্দা সোহান মাতব্বরকে (২৮) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তাঁকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন ভাঙ্গা থানা-পুলিশ। নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বলেন, সোহান মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির ছেলে। পুলিশ তাঁকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।