প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় প্রায় তিন মাস আগে এক স্কুলছাত্রীর (১৩) দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সকালে পুলিশ রফিকুল ইসলাম মোল্লা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গোয়ালন্দ ঘাট থানার এএসআই সাগর শেখ জানান, উপজেলার বাহির চর দৌলতদিয়ার রফিকুল ইসলাম মোল্লা ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। গত ১৮ এপ্রিল ওই তরুণ আবারও তাকে উত্ত্যক্ত করেন। পরে ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ করে। গতকাল সকালে বাড়ি থেকে রফিককে আটক করে ইউএনও পঙ্কজ ঘোষের কাছে নিলে তিনি তাঁকে ওই কারাদণ্ড দেন।