প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাথাভাঙ্গা নদীতে গতকাল শুক্রবার গোসল করতে নেমে নাসিম আরাফাত (১৮) ও হযরত আলী (১৯) নামের দুই তরুণ নিখোঁজ হন। পরে জেলেরা নাসিম আরাফাতের লাশ উদ্ধার করেন। তিনি ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের বাকী বিল্লাহর ছেলে। এ ছাড়া হযরত আলীকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খোকসা উপজেলার কমরভোগ গ্রামের বকুল ইসলামের ছেলে। স্থানীয় ব্যক্তিরা জানান, দৌলতপুরের প্রাগপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার একটি মসজিদে তাঁরা দুজন তাবলিগ জামাতের সদস্য হয়ে এসেছিলেন। গতকাল নদীতে গোসল করতে গিয়ে তাঁরা তীব্র স্রোতে
ভেসে যান।