প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টায় গতকাল রোববার ট্রেনের নিচে কাটা পড়ে গাজী রহমান (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বারহাট্টা উপজেলার গোড়াউন্দ গ্রামে। পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে বারহাট্টার অতিথপুর এলাকায় পৌঁছালে গাজী হোসেন পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোহনগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেছে।