তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে তারেক তাঁদের নির্মাণাধীন ভবনের ছাদে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।