তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার বিদ্যুতায়িত হয়ে এনামুল হক (২৭) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি মারা গেছেন। এনামুল ওই এলাকার দবির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনামুল গতকাল মঙ্গলবার এলাকার এক বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিজস্ব প্রতিবেদক, বগুড়া