প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মিরাজ (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। নগরের বন্দর থানার উপসহকারী পরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে জানান, পোর্ট কলোনির ইসহাক ডিপো এলাকায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখলে পথচারীরা মিরাজকে হাসপাতালে নিয়ে যান। নিহত মিরাজ ফরিদপুরের মধুখালীর আবুল কালামের ছেলে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ধারণা করা হলেও কোনো গাড়ি আটক করা যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম