প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বাসচাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. মহিউদ্দিন (২২)। তাঁর বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা বোর্ডবাজার এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি থেকে জানা যায়, পিকনিক শেষে বান্দরবান থেকে বাসে করে ফিরছিলেন মহিউদ্দিন। চন্দনাইশের দোহাজারী এলাকায় বাসটি যানজটে আটকা পড়লে কিছু কেনার জন্য নেমে যান তিনি। বাসটি চলতে শুরু করলে মহিউদ্দিন দৌড়ে ওঠার সময় পড়ে যান। এ সময় বাসের চাকায় পিষ্ট হন তিনি। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম