তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আহত আফজাল খান (২৪) নামের এক তরুণের গত শনিবার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার আফজাল উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে প্রথমে তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাঁকে শহরের সমরিতা হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার বিকেলে আফজাল মারা যান। তিনি ভাঙ্গা পৌরসভার আতাদী মহল্লার ফজলুর খানের ছেলে। আফজাল উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে নানা জিহাদ তালুকদারের বাড়িতে থাকতেন।