প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমন শেখ (২৬) নামের এক তরুণকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এ রায় দেন। জরিমানা অনাদায়ে ওই তরুণকে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ মে দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার একটি গ্রামের ওই শিশুকে বাড়ির পাশের তিলখেতে নিয়ে ধর্ষণ করে সুমন। পরদিন শিশুর বাবা সদরপুর থানায় সুমনকে আসামি করে মামলা করেন।