তরুণের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া হাজিবাগ এলাকা থেকে গতকাল সকালে জসিম মিয়া (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার বয়রা এলাকার একরাম হোসেনের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা জসিমকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। লাশের দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জসিম গাজীপুর শহরের মারওয়া কলাবাগান এলাকার একটি বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। জয়দেবপুর থানার এসআই রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।