তরুণের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন এলাকা থেকে গতকাল সকালে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণ হলেন এলাকার ওমর আলীর ছেলে শামীম হোসেন (২৫)। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মরকুন বালুর মাঠের পাশে একটি ডোবায় শামীমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।