তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অজ্ঞাতনামা এক তরুণের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিম লকু কলোনি এলাকায় রেললাইনের ওপর থেকে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত তরুণের পরনে ছিল চেক টি-শার্ট ও কালো ফুলপ্যান্ট। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। l আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি