তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলা থেকে শিমুল হোসেন (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শিমুল মাটিপুকুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গ্রামের বোরো আবাদের মাঠের মধ্যে একটি সেচপাম্পের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ মোল্লা বলেন, ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।