তরুণের লাশ উদ্ধার, কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পঙ্কজ (২৫) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ মানিকগঞ্জে একই দিনে চান্দু মোল্লা (৭১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে৷
শ্রীপুর থানার পুলিশ জানায়, পঙ্কজ কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা৷ তিনি আবদার এলাকার আতিকুর রহমানের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন৷ তিনি পেশায় দিনমজুর৷ তিন দিন আগে পরিবারের সদস্যরা কুমিল্লায় গ্রামের বাড়িতে বেড়াতে যান৷ এ কারণে তিনি অাবদার এলাকার ওই বাসায় একাই ছিলেন৷ গতকাল দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় আশপাশের লোকজন ও এলাকাবাসী পুলিশে খবর দেন৷ বিকেল চারটার দিকে পুলিশ দরজা ভেঙে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে৷ এ সময় তাঁর গোপনাঙ্গের একাংশ কাটা অবস্থায় পাওয়া যায়৷
মানিকগঞ্জ কারাগারের জেল সুপার কামরুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে চান্দু মোল্লার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি মারা যান৷ জমিজমা নিয়ে বিরোধের একটি মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন৷