তরুণের লাশ রেখে পালাল স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনোয়ার হোসেন (১৮) নামের এক তরুণের লাশ রেখে পালিয়েছেন তাঁর স্বজনেরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। মনোয়ার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের ফজর আলীর ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে একটার দিকে মনোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। চিকিৎসকের ধারণা, বিষাক্ত তরল পান করার ফলে মনোয়ারের মৃত্যু হয়েছে। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, মনোয়ারের লাশ হাসপাতালে ফেলে রেখেই তাঁর স্বজনেরা পালিয়ে যান। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ।