তরুণেরা একাত্তরের মতো এবারও বিজয় ছিনিয়ে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, জামায়াত-শিবির সারা দেশে একাত্তরের নৃশংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। একাত্তরে তরুণেরা যেভাবে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে তাদের প্রতিরোধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, এবারও তরুণেরা মানবতাবিরোধী অপরাধের বিচার করে বিজয় ছিনিয়ে আনবে। বাংলাদেশ যুব মৈত্রী রাজবাড়ী শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে জেলার রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিচত্বরে আয়োজিত যুব ও ছাত্র সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ কাজী কেরামত আলী। যুব মৈত্রী রাজবাড়ী শাখার সভাপতি বিপ্লব রায় সমাবেশে সভাপতিত্ব করেন।