তরুপল্লবের মাধবীবরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা পর্কে চলছে মাধবীবরণ উৎসব ছবি: প্রথম আলো
রমনা পর্কে চলছে মাধবীবরণ উৎসব ছবি: প্রথম আলো

স্নিগ্ধতায় মোড়ানো ভোরে কোকিলের কুহু তানই মনে করিয়ে দিল বসন্ত এসেছে। কোকিল যেমন বসন্তের আগমন বার্তা ছড়িয়ে দেয় তেমনি মাধবী ফুলের হাত ধরেই আসে ফাগুন। কিন্তু রবীন্দ্রনাথ তাঁর কথা-কবিতা-গানে মাধবীলতাকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করলেও ফুলটি চেনেন না অনেকেই। আবার কেউ কেউ মধুমালতী বা মধুমঞ্জীরলতাকে মাধবী বলে ভুল করেন। তাই পয়লা ফাল্গুন শনিবার মাধবীলতাকে ঘিরে রমনা পার্কে হয়ে গেল ব্যতিক্রমধর্মী মাধবী বরণ উৎসব। তরুপল্লবের আয়োজনে এ উৎসবে যোগ দেন অর্ধশত প্রকৃতিপ্রেমী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরুপল­বের সভাপতি ও উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা।
শুভেচ্ছা জ্ঞাপন করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান। অনুষ্ঠানে ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় তরুপল­বের সদস্য পাখি বিশেষজ্ঞ শরীফ খান ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়াকে অভিনন্দন জানানো হয়। এ সময় তাদের উত্তরীয় ও উপহার সামগ্রী তুলে দেন নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা বেনুসহ অতিথিরা। শুরুতেই ঢোলের বাদনে মুখরিত হয়ে ওঠে মাধবী চত্বর প্রাঙ্গণ। তারপর তরুপল­বের সাধারণ সম্পাদক মোকারম হোসেন উপস্থিত সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা ও গান পরিবেশন করেন দেবাশিস বিশ্বাস, ফারুক মঈনুদ্দিন, লায়লা আহমেদ ও হেনা নুরজাহান প্রমুখ। আয়োজনের শেষে ছিল মুড়ি-মুড়কি, খৈসহ বিচিত্র খাবারের সমন্বয়ে বাসন্তী আপ্যায়ন।

২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে গাছ চেনানোর অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুপল্লবের যাত্রা শুরু। তরুপল¬ব এ পর্যন্ত ২২টি গাছ চেনানোর অনুষ্ঠান, উদ্যান কর্মীদের নিয়ে কর্মশালা, বৃক্ষরোপণ ও প্রকৃতি বিষয়ক সাময়িকী প্রকৃতিপত্র প্রকাশসহ নানামুখী সমাজ সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।