তরুপল্লবের 'গাছ দেখা গাছ চেনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর জীবনের ক্লান্তি দূরে ঠেলে প্রকৃতির সান্নিধ্যে গাছের সঙ্গে মিতালী গড়তে গাজীপুর সদর উপজেলা চত্বর এলাকায় গতকাল শুক্রবার ‘গাছ দেখা গাছ চেনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতিপ্রেমীদের সংগঠন ‘তরুপল্লব’-এর উদ্যোগে এ আয়োজন। অনুষ্ঠানে বিপন্ন ও বিরল প্রজাতির গাছ চেনা ও শনাক্ত করার মাধ্যমে উদ্ভিদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিসহ প্রকৃতিবিষয়ক আলোচনা হয়। এতে বক্তব্য দেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ। এ সময় অংশগ্রহণকারীদের বাসর লতা, মাধবী, পেয়ালা গোটা, বুনো আমড়াসহ ৪০ প্রজাতির ফুল ও ফলের গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।