তর্ক থেকে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তর্কে জড়িয়ে প্রতিবেশীকে খুন করেছেন এক ব্যক্তি। আজ শনিবার নগরের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (২৮)। তিনি একজন মাছ ব্যবসায়ী। তাঁর বাড়ি নগরের রামচন্দ্রপুর মহল্লার কেদুর মোড় এলাকায়। তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে তাঁর প্রতিবেশী সাইদুর রহমান (২৯)। তিনি একজন কাঠমিস্ত্রি। ঘটনার পরে ছুরিসহ আবদুর রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
|
এ ব্যাপারে নিহতের ভাই শরীফ উদ্দিন বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।