তলাবিহীন ঝুড়ি এখন উপচে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। ঝুড়ি এখন উপচে পড়ছে। অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পৌরসভা যুবলীগের সভাপতি নূর আলম ছিদ্দিকী। বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম, আবদুল আল মামুন, ত্রাণবিষয়ক সম্পাদক জাফর আলম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ, পটিয়া যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম প্রমুখ।