তলিয়ে গেছে আরও ৪৯৪ একর জমির ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্র সোনার হাওরের মারাদারিয়া ও আলনির দাইড় ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় আরও ১০টি বিলে পানি ঢুকে পড়েছে। এতে ৪৯৪ একর বোরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে কৃষকেরা জমির আধা পাকা ধান কাটা শুরু করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে ভূমিকম্পে চন্দ্র সোনার হাওরের মারাদারিয়া বাঁধে ফাটল ধরে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়ে। ওই পানির প্রবল ধাক্কায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে একই হাওরের আলনির দাইড় বাঁধ ভেঙে ডুবাইল হাওরে পানি ঢুকে পড়ে। ফলে দুটি হাওরের ৭০৪ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে যায়। শুক্রবার রাত আটটা থেকে ওই দুটি বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি পাশের ছইয়া বিল, ঘনিয়াকুড়ি, বড় হুগলা, ছোট হুগলা, ছাদরা, বাইর বিল, কড়ই বিল, খলাপাড়া, কুড়ি বিল, বড় বিলে ঢুকলে সেখানকার ৪৯৪ একর বোরো জমি পানিতে তলিয়ে যায়। এ ১০টি বিলে ৯৮৮ একর জমিতে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ফসল কেটে নিয়েছেন কৃষকেরা।