তলিয়ে গেছে বীজতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিনের বর্ষণে পটুয়াখালী জেলার দুই হাজার ৮৫৭ হেক্টর জমির আমনের বীজতলা পানিতে তলিয়ে আছে। দু-এক দিনের মধ্যে পানি সরে না গেলে ডুবে যাওয়া বীজতলার ব্যাপক ক্ষতিসহ আমনের উৎপাদন ও চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না-ও হতে পারে।পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় জানায়, জেলায় এ বছর ১৯ হাজার ৫৩২ হেক্টর জমিতে আমনের বীজতলা করা হয়েছে। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত অতিবর্ষণে আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। অধিকাংশ এলাকার পানি সরে গেলেও দুই হাজার ৮৫৭ হেক্টর জমির বীজতলা এখনো পানিতে ডুবে রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫০০ হেক্টর, বাউফলে ২৫০, গলাচিপায় ৬৫০, দশমিনায় ৬০০, কলাপাড়ায় ৪২৮, মির্জাগঞ্জে ২৮০ ও দুমকি উপজেলায় ১৫০ হেক্টর জমির বীজতলা এখনো পানির নিচে।