তলিয়ে গেছে ১০টি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে ১০টি গ্রাম। ভেঙে গেছে দুই শতাধিক কাঁচাঘর। ৬০-৭০টি বাড়ির চালের ওপর দিয়ে বইছে পানি। প্রায় পাঁচ হাজার মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এ ছাড়া ডুবে গেছে দেশের অন্যতম বড় দুটি পাথর কোয়ারি বিছনাকান্দি ও জাফলং। পানি উঠেছে বিজিবি ক্যাম্পেও।বন্যাকবলিত বাসিন্দারা জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মুসলিমপাড়ার নবনির্মিত বাঁধটি গত সোমবার ভোরে পাহাড়ি ঢলে ভেঙে যায়। মুহূর্তের মধ্যে পিয়াইন নদের পানিতে তলিয়ে যায় বিছনাকান্দি এলাকার বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকা, ছড়ার পার, আসামপাড়া, বগাইয়া, মুসলিমপাড়াসহ ১০টি গ্রাম। পাথর কোয়ারি ডুবে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক পাথরশ্রমিক। রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, মাত্র কয়েক দিন আগে ১০ লাখ টাকা ব্যয়ে মুসলিমপাড়া এলাকার বাঁধটি নির্মাণ করা হয়েছে। অথচ বাঁধটি ভেঙে গেল। বাঁধ ভাঙার কারণেই মানুষের এই দুর্দশা। এতে দুই শতাধিক কাঁচাঘর ভেঙে গেছে। ৬০-৭০টি বাড়ির চালের ওপর দিয়ে বইছে পানি। ভেসে গেছে হাঁস-মুরগিসহ গবাদিপশু। প্রায় পাঁচ হাজার মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। ইউএনও মো. ইফতেখার আহমদ বলেন, ‘আকসিঞ্চক বন্যা হলেও আমরা এলাকা পরিদর্শন করেছি। দুর্গতদের পাশে আছি।’