তল্লাশিচৌকি আছে, পুলিশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত ২: ৫০ মিনিট
রাত ২: ৫০ মিনিট

রাত ২: ৫০ মিনিট
সম্প্রতি কয়েকটি সহিংস ঘটনার পর রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতের বেলা বিভিন্ন স্থানে বসানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা তল্লাশিচৌকি। তবে বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে শ্যামলী রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারের বিপরীতে একটি তল্লাশিচৌকি দেখা গেলেও সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এমন নয়টি স্থানে ঘুরে ছবি তুলেছেন সাজিদ হোসেন।

রাত ১২: ৫৯ মিনিট
বিজয় সরণি-তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোড। প্রতিবন্ধক আছে, কিন্তু পুলিশ থাকার কথা থাকলেও নেই।
রাত ২: ১১ মিনিট
প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকার ফ্যালকন টাওয়ারের সামনে পুলিশ নেই। কিছু দূরে বসে ছিেলন।
রাত ২: ৩৯ মিনিট
ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকা, বাংলাদেশ আই হসপিটালের সামনে পুলিশ নেই।

রাত ২: ৪৫ মিনিট
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সামনের
রাস্তায় পুলিশ নেই, ফুটপাতে চেয়ার পেতে
বসে আছেন তাঁরা।
রাত ২: ৫৬ মিনিট
শেরেবাংলা নগর এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনের সড়কে একাধিক
প্রতিবন্ধক আছে, কিন্তু কোথাও পুলিশ নেই।