তল্লাশিচৌকিতে পুলিশ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত ২ টা ৫০ মিনিট : সম্প্রতি কয়েকটি সহিংস ঘটনার পর রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতের বেলা বিভিন্ন স্থানে বসানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা তল্লাশিচৌকি। তবে বৃহস্পতিবার রাত ২ট​া ৫০ মিনিটে শ্যামলী রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারের বিপরীতে  একটি তল্লাশিচৌকি দেখা গেলেও সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এমন নয়টি স্থানে ঘুরে ছবি তুলেছেন সাজিদ হোসেন।

২টা ৪৫ মিনিট : তল্লাশিচৌকি আছে। পুলিশ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো
২টা ৪৫ মিনিট : তল্লাশিচৌকি আছে। পুলিশ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো

পুলিশ কর্মকর্তারা রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা বললেও গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ১১টি তল্লাশিচৌকির মধ্যে চারটিতে কোনো পুলিশের দেখা মেলেনি। বাকি সাতটির মধ্যে পাঁচটিতে পুলিশ সদস্য থাকলেও তাঁরা ছিলেন ঘুমিয়ে। বাকি দুটি চৌকির একটিতে পুলিশ, অন্যটিতে র্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রথম আলোর প্রতিনিধি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত এসব চৌকি ঘুরে দেখেন।
রাত ১২টা ৫৯ মিনিটে বিজয় সরণি-তেজগাঁও শিল্পাঞ্চল সংযোগ সড়কের ওপর তল্লাশিচৌকিতে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। রাত ২টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে দেখা যায় একই অবস্থা।
ফ্যালকন টাওয়ারের তল্লাশিচৌকিটি স্থায়ী এবং বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কের নিরাপত্তাচৌকি অস্থায়ী বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের দুই ঘণ্টার ব্যবধানে একাধিক তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করতে হয়। অন্য তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের কারণে হয়তো তাঁরা ওই দুটি তল্লাশিচৌকিতে উপস্থিত ছিলেন না।

২টা ১১ মিনিট : রাজধানীর আসাদগেট এলাকায় আড়ং​ বিপণিবিতানের সামনে বসানো হয়েছে এই তল্লাশিচৌকি। কিন্তু সেখানেও নেই পুলিশ l প্রথম আলো
২টা ১১ মিনিট : রাজধানীর আসাদগেট এলাকায় আড়ং​ বিপণিবিতানের সামনে বসানো হয়েছে এই তল্লাশিচৌকি। কিন্তু সেখানেও নেই পুলিশ l প্রথম আলো

রাত ২টা ৩১ মিনিটে সীমান্ত স্কয়ারের কাছে তল্লাশিচৌকিতে পুলিশ দেখা যায়নি। রাত ২টা ৩৯ মিনিটে সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের সামনে এবং ২টা ৫১ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের কাছে তল্লাশিচৌকিতে পুলিশ নেই। কিছুটা দূরে দেখা যায়, একটি মার্কেটের সিঁড়িতে কয়েকজন পুলিশ সদস্য ঘুমাচ্ছেন।
রাত ২টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে তল্লাশিচৌকিতেও পুলিশ নেই। তল্লাশিচৌকির কাছে ফুটপাতে চেয়ার পেতে পুলিশের কয়েকজন সদস্যকে ঘুমাতে দেখা যায়। আরেকজনকে ফুটপাত ধরে হাঁটতে দেখা যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর এ বিষয়ে বলেন, কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে ব্যক্তিগতভাবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাত ২টা ৫০ মিনিটে শ্যামলী আদাবর রিং রোডের কাছাকাছি দুটি তল্লাশিচৌকিতে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। কিছুটা দূরে একটি মার্কেটের সিঁড়িতে বসে কয়েকজন পুলিশ সদস্যকে ঘুমাতে দেখা যায়। আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান মণ্ডল বলেন, তল্লাশিচৌকিতে পুলিশ না থাকার কারণ নেই। হয়তো বিশ্রামের সময় চলছিল তখন।

রাত ১২ টা  ৫৯ মিনিট : বিদেশি নাগরিক হত্যা ও হোসেনি দালানে গ্রেনেড হামলার পর রাজধানীতে বসানো হয়েছে তল্লাশিচৌকি। কিন্তু চৌকিতে থাকছে না পুলিশ। বিজয় সরণি–তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোড থেকে বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো