তসলিমাকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলা থেকে বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে অব্যাহতি দিয়েছেন ভারতের একটি আদালত। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই উত্তর প্রদেশের বেরিলির আদালত গতকাল শুক্রবার মামলা থেকে তসলিমাকে অব্যাহতি দেন বলে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।
৯ জানুয়ারি স্থানীয় পুলিশ তসলিমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়। টুইটারে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন—এই অভিযোগে ২০১৩ সালে তসলিমার বিরুদ্ধে মামলাটি হয়।