তসলিমার ভিসার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার শেষবারের মতো বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ ছয় মাসের জন্য বাড়িয়েছে। গত মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মেয়াদ বাড়ানো হয়। ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে তসলিমাকে জানিয়ে দেওয়া হয়, এবারই শেষবারের মতো তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।তসলিমা নাসরিন ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি কেন্দ্রীয় সরকার। গত বুধবার শেষ হয়ে যায় ভারতে অবস্থানের ক্ষেত্রে তাঁর ভিসার মেয়াদ। তাই মঙ্গলবার বাড়ানো হয় ভিসার মেয়াদ।তসলিমা ২০০৫ সাল থেকে ছয় মাস করে ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতে অবস্থান করছেন। এ বছরের ১৭ আগস্টের পর ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো ব্যক্তি ভিসার মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর অবস্থান করার পর ভারতের নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারে।