তসলিমার লেখা নিয়ে কর্ণাটকে সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি লেখা প্রকাশ নিয়ে ভারতের কর্ণাটক রাজ্যের শিমগা জেলায় গতকাল সোমবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও আটজন আহত হয়েছে। একজন মারা যান পুলিশের গুলিতে, অপরজন সংঘর্ষে চলাকালে। খবর পিটিআইয়ের।কানাড়া ভাষার স্থানীয় দৈনিক কানাড়া প্রভায় গত রোববার তসলিমার বোরকাবিষয়ক একটি লেখা প্রকাশিত হয়। লেখাটি প্রকাশিত হওয়ার পর গতকাল স্থানীয় মুসলমানেরা ব্যাপক বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি বাস ও ভবনে ইটপাটকেল ছোড়ে। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত দুজন হলেন মোস্তফা ও আতাউল্লা।