তাঁকে আর একাই সামলাতে হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার দেওপাড়া বিলমালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুর রহমানকে আর একাই বিদ্যালয় সামলাতে হবে না। বিদ্যালয় সামলাতে আরও একজন সহযোগী পেয়েছেন। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ ওই বিদ্যালয়ে প্রেষণে একজন শিক্ষক নিয়োগ দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া বিলমালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক গোটা বিদ্যালয় সামলান। পাঠদান থেকে প্রশাসনিক কার্যক্রমও চালাতে হয় তাঁকে। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হয়।