তাঁতবস্ত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফছার ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলার আয়োজক ও তাঁতশিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন জানান, মেলায় ৫০টি স্টল রয়েছে।