তাঁতশিল্প রক্ষায় নরসিংদীতে পাড়ায় পাড়ায় মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুতার মূল্য কমিয়ে দেশের তাঁতশিল্প রক্ষার দাবিতে গতকাল সোমবার নরসিংদীর মাধবদী পৌরসভার তাঁতকল এলাকায় পাড়ায় পাড়ায় মিছিল হয়েছে। একই দাবিতে তাঁত মালিক ও শ্রমিকেরা আজ মঙ্গলবার বেলা ১১টায় মাধবদীর বটতলা চত্বরে গণতাঁতি সমাবেশের ডাক দিয়েছেন। গতকাল নরসিংদীর তাঁতকল এলাকা ঘুরে দেখা গেছে, মালিক-শ্রমিকেরা মিল চালু না করে খণ্ড খণ্ড মিছিল করছেন। মিছিল থেকে ‘সুতার দাম কমাও, তাঁতি বাঁচাও’, ‘স্পিনিং মিল মালিকদের ষড়যন্ত্র রুখতে হবে’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, আগামীকালের (আজ মঙ্গলবার) সমাবেশ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে নারায়ণগঞ্জ জেলার তাঁতকলের মালিক-শ্রমিকেরাও যোগ দেবেন।