তাঁতী লীগের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘তাঁতী লীগের নতুন কমিটি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় পরিষদ। গতকাল মঙ্গলবার পাঠানো প্রতিবাদে বলা হয়, প্রকাশিত সংবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে বলে বলা হয়েছে। সংবাদে উত্তর শাখার সভাপতি হামিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং দক্ষিণের সভাপতি মো. আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ছাপা হয়েছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। গত ১৪ নভেম্বর দলের সম্মেলনে শামিম আহমেদকে সভাপতি ও মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণের কমিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিজ্ঞপ্তি