তাঁতীবাজারে কালাম হত্যা মামলায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম (২৭) হত্যা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার তাঁদের মধ্যে একজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, কালাম হত্যার ঘটনায় জড়িত অভিযোগে গত বৃহস্পতিবার রাতে তাঁতীবাজার থেকে বিজয় কুমার রায় ও মোয়াজ্জেম হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মুখ্য মহানগর হাকিম আদালত বিজয় রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোয়াজ্জেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার সন্ত্রাসীদের গুলিতে কালাম নিহত হন।