প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে নদীভাঙনকবলিত অসহায় ২০০ পরিবারের মধ্যে তাঁবুসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে একটি করে তাঁবু ছাড়াও তিন হাজার টাকা, মোমবাতি, সাবান প্রভৃতি দেওয়া হয়। এ উপলক্ষে সংস্থার কার্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ফকীর আবদুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান।